শিক্ষাই আলোর পথ, জ্ঞানে গড়ি সুন্দর ভবিষ্যৎ।
  • |

ALHAJ AMIR UDDIN HIGH SCHOOL

আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ১৯৭১ খ্রি.
আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় সম্পর্কে

অর্ধশতাব্দীর প্রাচীন ও ঐতিহ্যবাহী আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় আদর্শনিষ্ঠ শিক্ষার্থী গড়ে তোলার মাধ্যমে নিজের গৌরবময় ঐতিহ্যকে ধরে রেখেছে। আমাদের মূল লক্ষ্য ও স্বপ্ন হলো—বিদ্যালয়টিকে একটি শ্রেষ্ঠ আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা; যেখান থেকে তৈরি হবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃঙ্খল এবং আধুনিক ও কর্মমুখী জ্ঞানসম্পন্ন সুনাগরিক। আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি সাধারণ মানুষের কল্যাণে অবদান রাখতে পারে, তবেই আমাদের সকল প্রচেষ্টা সার্থক হবে।

'তথ্যই শক্তি'—এই প্রতিপাদ্যকে ধারণ করে এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্যে উন্মুক্ত করা হলো আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এই ডাইনামিক ওয়েবসাইট।

এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা বিদ্যালয়ের যেকোনো তথ্য ও নোটিশ অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনাদের সুচিন্তিত মতামত প্রদান করতে পারবেন। এর ফলে বিদ্যালয়ের সকল প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি সম্মানিত অভিভাবকবৃন্দ, সুধীসমাজ, শিক্ষানুরাগী এবং সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আমাদের এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করার সাদর আমন্ত্রণ জানাচ্ছি।"

মোহাম্মদ হুমায়ুন কবীর
প্রধান শিক্ষক, আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়